ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর জন্য সুপরিকল্পিত একাডেমিক কোর্স
প্রতিটি ক্লাসের বয়স ও সিলেবাস অনুযায়ী বিশেষ শিক্ষণ পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন এবং কার্যকর দিকনির্দেশনা।
ষষ্ঠ শ্রেণী
শিক্ষার মৌলিক ধারণা শক্ত করে আত্মবিশ্বাসের সঙ্গে পরবর্তী ধাপের প্রস্তুতি।
প্রাথমিক স্তর থেকে মাধ্যমিকে পদার্পণকারী শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় মুখস্থ না করিয়ে বাস্তব উদাহরণ ও সহজ বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।
সপ্তম শ্রেণী
নিয়মিত অনুশীলন, ধারণা পরিষ্কার এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতি।
সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানের মতো বিষয়গুলোতে যুক্তি ও বিশ্লেষণী ক্ষমতা তৈরি করা হয়। নিয়মিত বাড়ির কাজ ও অনুশীলনের মাধ্যমে স্বাবলম্বী শিক্ষার্থী গড়ে তোলা আমাদের লক্ষ্য।
অষ্টম শ্রেণী
গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দক্ষতা বাড়াতে পরিকল্পিত পাঠদান ও মূল্যায়ন।
অষ্টম শ্রেণী হলো মাধ্যমিকের মূল ভিত গড়ার বছর। এই পর্যায়ে গণিত, বীজগণিত, জ্যামিতি এবং ইংরেজির জটিল নিয়মগুলো নিখুঁতভাবে আত্মস্থ করতে পারলে নবম-দশম শ্রেণীতে অসাধারণ ফলাফল অর্জন সম্ভব।
নবম শ্রেণী
SSC-এর ভিত্তি শক্ত করার জন্য নিয়মিত ও পরিকল্পিত একাডেমিক প্রস্তুতি।
নবম শ্রেণী থেকেই SSC পরীক্ষার অফিশিয়াল সিলেবাস শুরু হয়। বিজ্ঞান ও সাধারণ বিভাগের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিতের মতো গভীর বিষয়গুলোতে শুরু থেকেই সিরিয়াস প্রস্তুতি প্রয়োজন।
দশম শ্রেণী
SSC পরীক্ষায় ভালো ফলাফলের লক্ষ্যে নিয়মিত পরীক্ষা, revision এবং নিবিড় প্রস্তুতি।
দশম শ্রেণী মানেই চূড়ান্ত লক্ষ্য অর্জনের বছর। টেস্ট পরীক্ষা এবং মূল SSC পরীক্ষার জন্য দ্রুত সিলেবাস সমাপ্তি, টেস্ট পেপার সমাধান এবং ধারাবাহিকভাবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরিচালনার মাধ্যমে সর্বোচ্চ আত্মবিশ্বাস তৈরি করা হয়।
একাদশ শ্রেণী
কলেজ পর্যায়ের পড়াশোনায় শক্ত ভিত্তি ও পরীক্ষামুখী প্রস্তুতির জন্য সহায়ক পাঠদান।
স্কুল জীবন শেষ করে কলেজে পদার্পণের পর সিলেবাসের বিশালতা ও সীমিত সময় শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। একাদশ শ্রেণীতে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত এবং ইংরেজির কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী রাখে।
কোন ব্যাচে ভর্তি হবেন তা নিয়ে দ্বিধায় আছেন?
শিক্ষার্থীর বিষয়ভিত্তিক দুর্বলতা ও সুবিধাজনক সময় অনুযায়ী সঠিক ব্যাচ বেছে নিতে আমাদের সাথে সরাসরি পরামর্শ করুন।